মহিষকে পানি খাওয়াতে যাওয়ার পথে কিশোরের মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ১১:৪১ এএম


মহিষকে পানি খাওয়াতে যাওয়ার পথে কিশোরের মৃত্যু 
ছবি : আরটিভি

নোয়াখালীর সুবর্ণচরের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. আশিক (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২২ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের আল আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আশিক চরজব্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামের হাজী ইদ্রিস মিয়ার ছেলে।    

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আশিক তাদের মহিষকে পানি খাওয়াতে মোটরসাইকেলে করে রওনা দেয়। যাত্রা পথে আল আমিন বাজারে ইউটার্ন নেওয়ার সময় বেপরোয়া গতির জন্য তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission